বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় ও শাজাহানপুর উপজেলার খরনা বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া শহর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটি সদস্য রানা পাইকার (৩৪) ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম (২৮)। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রানা পাইকারকে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর আলমকে হত্যা করা হয়।
- ঈদের আগে আবারও কমলো স্বর্ণের দাম
- * * * *
- বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে আসল ট্রাম্পের সাথে তুলনা করা খাওয়া দাওয়া ছেড়ে দিছে
- * * * *
- চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
- * * * *
- শিশু রামিসা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন
- * * * *
- আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় তুরস্কের পথে রুয়েটের ‘টিম অগ্রদূত’
- * * * *
যুব
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকত হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলারপূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ব্রাহ্মনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকত হোসেন ও-ই এলাকার কামাল হোসেন মাঝির ছেলে।
ফেনীর সোনাগাজীতে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে, দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে নিহত হয়েছেন।
এক দফা দাবিতে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। তবে মিরপুরের রাস্তাঘাট দখলে নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।রোববার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর ঘুরে দেখা গেছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে।
লক্ষ্মীপুরে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
নেত্রকোনার কলমাকান্দায় ইয়াবাসহ শরীফ মাহমুদ সুমন নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঝাউবন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা সবুজ কাজী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ঝোপের ভিতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।