যশোরের শার্শায় নিখোঁজের ১০ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক পলিটেকনিক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে র্যাব এ ঘটনায় নিহতের প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব।
যুব
যশোরে পৃথক পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলিসহ দুজনকে আটক করেছেন পুলিশ। বুধবার গভীর রাতে সদর উপজেলার মোবারককাটি ও যশোর এয়ারপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
রংপুর নগরীর গণেশপুর এলাকা দুই বোনকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক। এসময় অপর এক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।
কুমিল্লা বরুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাজলা ব্রিজের ওপরে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাত করে রফিক (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর পতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও মুক্তিপণ আদায়ের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ময়মনসিংহ মহানগরের বাউন্ডারি রোড এলাকায় ছাত্রলীগ ও যু্বলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইশরাক হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।