মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে রাসেলকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক নিহতের স্ত্রীর বড় ভাই বোন শেখ রহমান (৩২)।
যুব
রাজধানীর গুলশানে একটি ভবনের ১১তলা থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে গুলশান-২ এর ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১১তলায় বাইরের দিকে এসি মেরামতের সময় নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নেত্রকোনার মোহনগঞ্জে শিয়ালজানি খালে ভেসে ওঠা হোসেন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। হোসেন দেওথান গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে।
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে নির্বাচনের ‘টাকা ভাগাভাগি’ নিয়ে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুনের ঘটনায় অভিযুক্ত আসামি জসিম উদ্দিন ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে জামালপুরের ইসলামপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলে বিয়ের দুইদিনের মাথায় শ্বশুর বাড়ির পুকুরে গোসলে নেমে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলার ইউনিয়নের চার ৪ ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর ওই ইউনিয়নের আতেক্কার চালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। গত বছর আজকের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরেছেন ১৬ বাংলাদেশি যুবক। রোববার (১০ সেপ্টেম্বর) ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
কুমিল্লার চৌদ্দগ্রামে আলা উদ্দিন (৩৫) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা হাজী আলী মিয়ার পুত্র।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ আলম (৩৮) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আলী আজমের ছেলে।