হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
যুব
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নিহত হয়েছেন।
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪নং গার্ডারের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিম লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার নূরুল ইসলামের ছেলে।
সম্প্রতি বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। সে কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে।
সাভারের আশুলিয়ায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. বাদশা (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ যাত্রী।
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।
সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ পুলিশ সদস্য।