কক্সবাজারের উখিয়ায় কবির আহমেদ (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও একজন আহত হয়েছেন। কবির আহমেদ উখিয়ার রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-জি, শেড ৬ নম্বরের আবুল হোসেনের ছেলে। আহত মো. রফিক (৩৩) ক্যাম্পের ক্যাম্প ২ ইস্ট, ব্লক সি-২ এর মো. আমিনের ছেলে।
যুব
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের বর্ধিত সভায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের কারণে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। গতকাল শনিবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয় ও উপজেলা সাবরেজিস্ট্রি এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার হজরত আলির ভাড়া দেওয়া ঘর থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বাবা-মা পলাতক রয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
ফরিদপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ ও ঘটনার প্রায় আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর ঘটনায় লিটন মাতবর (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে জালাল হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।
কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়িঘের কর্মচারী খুন হয়েছেন।
ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।মঙ্গলবার (২ মে) সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) বিকেলে ওই ইউনিয়নের হাসেম চেয়ারম্যান বাড়িতে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের তাড়াশে চুরির অপবাদে এক যুবককে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তাড়াশের সগুনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন সরদার বাজার থেকে তুলে নিয়ে এ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।রোববার রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় ঘটনাটি ঘটে।