রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, ফানুসে রঙিন আকাশ

রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, ফানুসে রঙিন আকাশ

একদিকে পূর্ণিমার চাঁদ, অন্যদিকে হরেক রঙের ফানুস। রাতের আকাশে ঝিলমিল নক্ষত্রের পানে উড়ে যায় আগুনের আলোকশিখা। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রবারণা পূর্ণিমার উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পাহাড়ের ভাঁজে ভাঁজে।