রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
রাজধানীতে ছিনতাই
রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বজেশ্বর পাল (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কোতোয়ালি থানার রায়সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীতে ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তা হলো- চুরি-ডাকাতি-ছিনতাই করতে চাপাতি ও মোটরসাইকেল ভাড়ায় দিচ্ছে একটি চক্র। এমনকি কোনো ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়ার পর জামিনে ছাড়িয়ে আনতেও টাকা বিনিয়োগ করে চক্রটি।
রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় ছিনতাইকারীরা।
রাজধানীর বিজয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সাজু (২২) নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
কালে রাজধানীর লালবাগে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-রিপন ব্যাপারী (২২), মো. সাজ্জাদ হোসেন সাগর (২৩) ও মো. সুমন (১৯)। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে পুলিশ।
রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হাসান (২২) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক আহত হয়েছেন। আহত দুজন হলেন- পল্লব বর্মন বিবেক (২৩) ও গৌতম প্রধান (২২)।
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। মৃত সোহান পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমিত পাল (২০) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন।