কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য।
রাজধান
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ বৃহস্পতিবার রাজধানীর কোনো কোনো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
ট্রেনে কাটা পড়ে রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর ওয়ারীতে মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাত ২টা ২৫ মিনিটের দিকে ওয়ারীর পুরনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর যাত্রাবাড়ীতে জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজধানীর কদমতলী মোহাম্মদবাগ এলাকা থেকে একটি বস্তাবন্দি মরদেহ উদ্ধার করছে পুলিশ। মরদেহটি পুরুষ না নারীর, তা এখনো জানতে পারেনি পুলিশ।