রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী বয়ে যাচ্ছে। শনিবার দুপুরে কোথাও প্রবল বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টি হতে দেখা গেছে।
রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) ও বুয়েট এলাকা থেকে এক ছেলে নবজাতকের (বয়স আনুমানিক একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ৫০নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট হোসেন আহত হয়েছেন।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীতে একটি রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে হাসান (২১) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় মারামারির ঘটনায় সিয়াম (১৩) নামে সপ্তম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে দারুস সালাম থানার (ইন্সপেক্টর তদন্ত) জামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।