রাজধানীর মিরপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান।
রাজ
জন্মদিনের পরদিন গলায় ফাঁস দিয়ে আনিকা তাবাসুম (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে মেরাদিয়া নিউ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকেরাজধানীর খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়া গার্ডেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাসের চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে।
রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর অভিযোগ করা ১৫ মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
গণতন্ত্রপন্থী ছাত্রদের সঙ্গে পুলিশ এবং রাজতন্ত্রপন্থীদের সংঘর্ষে উত্তপ্ত ব্যাংককের রাজপথ। বহু ছাত্র আহত। ফের উত্তপ্ত ব্যাংকক। মঙ্গলবার গণতন্ত্রপন্থী ছাত্রদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় রাজতন্ত্রপন্থী সমর্থকদের।
রাজধানীর টিকাটুলি এলাকার সুইপার কলোনীতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ সোমবার বিকাল তিনটার দিকে এ আগুন লাগে। এখনো পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কুবি প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগান্তরের প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন থানায় ১০ টি মামলা করেছে পুলিশ। এ মামলাগুলোতে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। এদর মধ্যে ১৭ জনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় ১০ টি মামলা করেছে পুলিশ। এতে বিএনপির ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের সাধারণ সম্পাদকসহ মোট ৪৬০ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। উভয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীদের ভরাডুবি হয়েছে।