রাজ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।

রামেকে করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

রামেকে করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এরমধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৪ জুন) রামেকের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ৯৮ জন।

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ি জেলার একটি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যাবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০১ জুন) বিকাল ৫ টার দিকে জেলার কোলার হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার।  

করোনার যুক্তরাজ্য, ভারতীয় ভ্যারিয়েন্টগুলোর নতুন নাম

করোনার যুক্তরাজ্য, ভারতীয় ভ্যারিয়েন্টগুলোর নতুন নাম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের নামকরণের একটি নতুন পদ্ধতির ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী সংস্থাটি এখন থেকে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা কিংবা ভারতীয় ভ্যারিয়েন্ট বোঝাতে গ্রিক অক্ষর ব্যবহার করবে।

ঢাকায় মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবীরা

ঢাকায় মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবীরা

ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে হালকা বৃষ্টির পর বেলা ১১টার দিকে বেশ বৃষ্টি হয়েছে। তারপর টানা মেঘলা থেকেছে আকাশ। রাত ১টার দিকে ফের ঝুম বৃষ্টি হয়েছে। এদিকে মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু না আসলেও এমন বৃষ্টিতে মনে হতেই পারে ঢাকায় ঘোর বর্ষা নেমেছে।

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ি সদর উপজেলার একটি বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার কুটির হাট বাজারে ভ্রাম্যমান আদলতের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পতা বিরাজ করতে পারে।

রাজবাড়িতে ভ্রাম্যমান আদালত: নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ভ্রাম্যমান আদালত: নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরোধী এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। রবিবার (৩০ মে) জেলার খানগঞ্জ পুরাতন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের একটি দল। 

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ির পাংশায় ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৩ লক্ষ শলাকা বিড়ি জব্দ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকন মালিককে জরিমানা করা হয়। 

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মে) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় একটি বিড়ি মালিককে জরিমানা করা হয়।