মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। বুধবার (১৬ জুন) জেনেভায় শীর্ষ বৈঠকে তারা এ ব্যাপারে একমত হন। তারা দেশ দুটিতে তাদের রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর ব্যাপারেও একমত হয়েছেন।
- মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী
- * * * *
- ইবিতে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, 'ডি' ইউনিট ২৯ মার্চ
- * * * *
- মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু
- * * * *
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়
- * * * *
- সপরিবারে বাসা ছেড়েছেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের রুমি
- * * * *
রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১৬ জুনের জেনেভায় শীর্ষ বৈঠকটি কোনো বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হবে না। রাশিয়া সম্প্রতি তাদের 'অবন্ধু-সুলভ দেশের' তালিকায় যুক্তরাষ্ট্রের নাম যোগ করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া- উভয় দেশই বলছে, তাদের মধ্যকার সম্পর্ক এখন প্রায় তলানিতে নেমে এসেছে।
পাবনা প্রতিনিধি: বাংলদেশে নির্মিতব্য প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান শিবলীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল রোসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন করেছেন। রাশিয়ান ফেডারেশন পরিদর্শন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক চুক্তির অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া থেকে বাংলাদেশ দ্রুত পাঁচ মিলিয়ন করোনার টিকা ‘স্পুটনিক ভি’ আমদানি করতে আগ্রহী। তিনি বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অথনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। একই সাথে আন্তর্জাতিক আইন রক্ষায় তার দেশ ভূমিকা রাখবে।
এতদিন করোনার রাশ টানতে ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হত। এবার একটা ডোজেই করোনাকে কাবু করা যাবে, দাবি রাশিয়ার। করোনা টিকা স্পুটনিক ভি-র (Sputnik V) একটি ডোজই মারণ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হবে। এই একটি ডোজের টিকার ক্ষেত্রে ছাড়পত্র মিলেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরডিআইএফ-এর থেকে।
আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রোববার রাতে এ খবর জানিয়েছেন।
এবার নিজেদের স্পেস স্টেশন গড়ার উদ্যোগ নিল রাশিয়া। ২০৩০ সালের মধ্যে মহাকাশে স্পেস স্টেশন চালু করার কথা ভাবছে তারা। এ নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উদ্যোগ নিয়েছেন।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়া বা বিশ্বের অন্য কেউ প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় পায় না এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, প্রেসিডেন্ট বাইডেন অন্যান্য দেশের মোকাবিলায় দুর্বলতা প্রদর্শন করছেন যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে।