ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের’ অভিযোগও তুলেছে মস্কো।
রাশিয়া
কৃষ্ণ সাগরে ইউক্রেন উপকূলে দুটি পণ্যবাহী জাহাজে রাশিয়ার হামলায় এক নাবিক নিহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে হামলার জবাব দিতে ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।
উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাংকার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে।
উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেলের সঙ্গে যুক্ত একটি তেলবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এটি রাশিয়ার পতাকাবাহী জাহাজ।
ভোরের নীরবতা ভেঙে সামরিক অভিযানে উত্তাল হয়ে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। সেই অভিযানের রেশ গড়াল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। তারা একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে মাদুরো দম্পতির মুক্তির দাবি জানিয়েছে।
রাশিয়া ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। মস্কো বলেছে, এই হামলার কোনো গ্রহণযোগ্য যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়ে আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে।
ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি অংশে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া।
রাশিয়ার একটি তেল শোধনারগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।