নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি যাবে না বলে আবারও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির সংলাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলকে উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে শামিল করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাসমূহকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।
নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার বিকেলে শপথ নেবেন। বঙ্গভবনে শুক্রবার বিকেল ৪টায় প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হবে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহিষ্ণুতা এবং সমাজে সমতা ও সমৃদ্ধির জন্য শক্তিশালী এবং দৃঢ়চেতা যুব নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবন থেকে এক অনুষ্ঠানে দেয়া ভার্চুয়াল ভাষণে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে প্রথম দিনেই জাতীয় পার্টির সাথে বৈঠকে এ কথা বলেন।
নতুন নির্বাচন কমিশন গঠনে আজ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।