দীর্ঘ আট মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই এ ট্রেন চলাচল শুরু হয়। এতে যাত্রীদের ভোগান্তি কমে এসেছে।
রায়
রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে মো. সাফওয়ান আহমেদ (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থী নিঁখোজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ২ টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাটে দুর্ঘটনা ঘটে।
চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো বলেছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।
চট্টগ্রাম-১০ উপনির্বাচনের ভোট পরিস্থিতি ঢাকায় বসে সিসি ক্যামেরায় মনিটরিং করছে নির্বাচন কমিশন।
রাজধানীর উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। এ মাস তাৎপর্যমণ্ডিত ও বরকতময়।
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন।
বিগত ৫ বছরে দেশের সড়ক মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত এবং ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছে। এর মধ্যে হতাহত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৪১ জন।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ওই চোরা কারবারিকে আটক করা হয়।