নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের শিশু উম্মে তাবাসসুম জুঁইকে মুক্তিপণের জন্য অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রায়
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারছা গাড়ির ধাক্কায় ডুলাহাজারা রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন নিতে হাসপাতাল থেকে হাইকোর্টে এসেছেন বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। গ্রেফতার এড়াতে তিনি হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে এসেছেন। তার মাথার ব্যান্ডেজ এখনো খোলা হয়নি।
বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষের বিভিন্ন থাইরয়েড সমস্যা রয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ড্রোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি)। তবে এসব রোগীর অর্ধেকের বেশি মানুষ জানে না যে তারা এ সমস্যা ভুগছেন। এছাড়া পুরুষদের তুলনায় নারীরা চার থেকে পাঁচগুন বেশি আক্রান্ত হন বলে জানিয়েছেন থাইরয়েড বিশেষজ্ঞরা।
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়কে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সচিবালয়ে বসেই সিসিটিভি’র মাধ্যমে মনিটরিং করছে নির্বাচন কমিশন (ইসি)। ৪৪৩৫টি সিসিটিভি’র মাধ্যমে এ ভোট মনিটরিং করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।
সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় আটককৃত জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
নরসিংদীর রায়পুরায় বাড়ির পাশে মাঠ থেকে খড় সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে সামসু্ন্নাহার বেগম (৪৫) ও জাবেদ মিয়া (১১) নামে দু’জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর ও গুপিনাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২মে) বেলা ১২টার দিকে উত্তরার আজমপুর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।