রায়

হোসেনি দালানে বোমা হামলা : ২ জনের কারাদণ্ড

হোসেনি দালানে বোমা হামলা : ২ জনের কারাদণ্ড

পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার মামলায় আরমানকে ১০ বছর ও কবিরকে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।গত ১ মার্চ মামলার রায় ঘোষণার জন্য এদিন ধার্য করা হয়।

ইসলামে হিজাব বাধ্যতামূলক নয় : রায় কর্ণাটক হাইকোর্টের

ইসলামে হিজাব বাধ্যতামূলক নয় : রায় কর্ণাটক হাইকোর্টের

ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক ঘিরে এ রায় দিল কর্ণাটক হাইকোর্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দেন আদালত।

হোসেনি দালানে বোমা হামলার রায় আজ

হোসেনি দালানে বোমা হামলার রায় আজ

পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলার রায় ঘোষণা করা হবে আজ।

ইউক্রেনের প্রায় সর্বত্র বিমান হামলার সতর্ক সংকেত

ইউক্রেনের প্রায় সর্বত্র বিমান হামলার সতর্ক সংকেত

ইউক্রেনের প্রায় সর্বত্র শনিবার বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বাজার মধ্যেই গোলাবর্ষণের খবর এসেছে।

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ এক যুবক ও এক নারীকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।

ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারক খালেদ কাবুব

ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারক খালেদ কাবুব

ইসরায়েলের সুপ্রিম কোর্টে সোমবার চারজন নতুন বিচারক নিয়োগ দেয়া হয়েছে৷ এদের মধ্যে একজন খালেদ কাবুব৷ ৬৩ বছর বয়সি এই বিচারক প্রথম মুসলিম হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেলেন৷

পিলখানা হত্যাকান্ডের রায় যথার্থভাবে কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকান্ডের রায় যথার্থভাবে কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পিলখানায় নৃশংস হত্যাকান্ডের রায় যথার্থভাবে কার্যকর করা হবে। তিনি বলেন, ‘আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্য ধারণ করে আছেন,সেভাবে ধৈর্য ধরুন, এ রায়ের কার্যকারিতাও  দেখতে পারবেন।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান উগান্ডার

আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান উগান্ডার

জাতিসঙ্ঘের আন্তর্জাতিক বিচার আদালতের একটি রায় প্রত্যাখ্যান করেছে উগান্ডা। ৯০ দশকের শেষ দিকে দ্বিতীয় কঙ্গো যুদ্ধের সময় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ইতুরি প্রদেশে উগান্ডার আক্রমণের ফলে সেখানকার জনগণ, সম্পদ ও সম্পত্তির যে ক্ষতি হয়েছে সেজন্য কঙ্গোকে (ডিআরসি) ৩২ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয় আইসিজে।