লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত গত ৪ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
রায়
সাতক্ষীরায় ২০০৫ সালের ১৭ আগস্ট চালানো সিরিজ বোমা হামলা মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের খলিলুর রহমানসহ নয় আসামির বিরুদ্ধে রায় আগামী ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় (৭৬ কেজি ওজনের বোমা মামলা হিসেবে পরিচিত) আগামী ১৭ ফেব্রুয়ারি রায় দেবেন হাইকোর্ট।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় ইপিজেডে গার্মেন্টের মালামাল কেনাবেচা ও লেবার সরবরাহের কাজকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলের ১১ নম্বর সেক্টর কুমারটেকে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিড়ে ঝুপড়ি ঘরে পড়ে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার মোস্তফা কামালের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ কোটি টাকার সাপের বিষসহ মোস্তফা কামাল ও মিজানুর রহমান মধু নামের দু'জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বাংলাদেশের একটি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের উৎপাদিত করোনাভাইরাস টিকা মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য আবেদন করেছে। রোববার বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কাছে এই আবেদন করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫ টা থেকে রাত ৭টা পর্যন্ত পৌরসভার নোয়াপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।