রিকশা

দাউদকান্দিতে বাসের সঙ্গে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

দাউদকান্দিতে বাসের সঙ্গে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লার দাউদকান্দিতে বাসের সঙ্গে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরে কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন প্রাণ হারান।

সবুজবাগে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সবুজবাগে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রাজধানীর সবুজবাগ বেগুনবাড়ি গ্রীন মডেল টাউন এলাকায় বিধান মন্ডল (১৯) নামে এক অটোচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার  উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু বলেন, খবর পেয়ে রবিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে সবুজবাগ থানাধীন বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনে গলায় রশি পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। 

কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীতে গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন রিকশাচালকরা। এবার তারা নিজেদের দাবি-দাওয়া নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেছেন।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট সম্প্রতি একটি নির্দেশ দেন। এবার সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে। দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এর ওপর শুনানি হতে পারে।

ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীতে গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন রিকশাচালকরা। এতে ভোগান্তিতে পড়ছেন মানুষ। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট সম্প্রতি একটি নির্দেশ দেন। এবার সেই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন।

আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের

আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আবারও যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছেন চালকরা।রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী মোড় অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। বর্তমানে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।