ব্যাটারিচালি রিকশা-যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা।
রিকশা
সাত দফা দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।
রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রিকশা চালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত হলেন কুড়িগ্রাম জেলার ফুলঝুড়ি বোয়াল বীর এলাকার মৃত আমজাদ আলী ছেলে আমিনুল ইসলাম (৪২)।
রাজধানীর আগারগাঁও এলাকায় ছাত্রদের সাথে আন্দোলনকারী অটোরিকশা চালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় চালকরা তাদের ওপর ক্ষীপ্ত হয়ে দৌড়ানি দিলে তারা পিছু হটতে বাধ্য হয়।
রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেন অটোরিকশা চালকরা। মহাখালীতে যান চলাচল বন্ধের পাশাপাশি রেললাইনে বসে ট্রেন চলাচলও বন্ধ করে দেন তারা। এ অবস্থায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন সেনা সদস্যরা।
রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর মহাখালীর রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে এই বিক্ষোভ শুরু করে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।