তীব্র তাপাদহ থেকে সুরক্ষায় ফরিদপুরের রিকশাচালকদের মাঝে ছাতা, পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহরের রিকশাচালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
রিকশা
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলী নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশাচালকদের বিনামূল্যে ১টি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন ও একটি হাফ লিটার পানির কন্টেইনার দেওয়া হবে
মুন্সীগঞ্জ সদর উপজেলার মদিনা বাজারের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দাঁড়িয়ে থাকা মায়ের কোল থেকে ছিটকে পরে সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে।
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে না পেরে ছুরিকাঘাতে চালক আশরাফ আলীকে (৫৫) হত্যা করার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত সাদেকুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে কভার্ডভ্যানের পেছনে অটোরিকশার ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমায় হিট স্ট্রোকে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।রোববার (২১ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।