ফেনীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে রনি অটো সিএনজি গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রিকশা
ভাড়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে চালকের ছুরিকাঘাতে আহত হয়েছেন নিজাম উদ্দিন (৩৬) নামে এক যাত্রী।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটমুখী একটি বাসের ধাক্কায় তারা শেখ (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এমন খবরের মধ্যেই নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানালেন, তাঁর নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’ আগামী বছরই বাংলাদেশের দর্শকদের নিয়ে দেখতে চান।
জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘ঢাকার রিকশা’ ও ‘রিকশা চিত্র’। বুধবার (৬ ডিসেম্বর) আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক কনভেনশনের চলমান ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজিচালকসহ আরও দুই সিএনজি যাত্রী আহত হয়েছে।
মুন্সিগঞ্জে ভাড়া বাসা থেকে মানিক (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লায় মো. রাশেদ মিয়া (২৮) নামের এক চালককে হত্যা করে অটোরিকশাটিসহ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।