রাশিয়া বলেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে দিয়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে।
রুশ
ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন, সাধারণ নাগরিকদের বহনকারী একটি গাড়িতে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্নও করেছে তার প্রশাসন।
পুনর্দখলে নেয়া এলাকা থেকে রাশিয়ান বাহিনীকে পুরোপুরি হটাতে অভিযান চালিয়ে যাচ্ছে ইউক্রেন।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের সৈন্যরা আট হাজার এলাকা পুনর্দখল করেছে। এর অর্ধেক এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। বাকি এলাকায় নিয়ন্ত্রণ কার্যকর করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত কয়েক দিনে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর তড়িৎ অভিযানকে অবিশ্বাস্য বলে অভিহিত করা হচ্ছে।
ইউক্রেনে গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হওয়ার পর রুশ সেনাবাহিনীর দক্ষতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়দার সাথে সম্পৃক্ত ‘নুসরা ফ্রন্ট’-এর আস্তানায় বৃহস্পতিবার রুশ বাহিনীর বিমান হামলায় ১২০ বিদ্রোহী নিহত হয়েছে। সিরিয়িার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ এ কথা জানায়।
কাবুলে আবারো উগ্রবাদী নিশানায় রুশ দূতাবাস। সোমবার দুপুর ওই দূতাবাসের সামনে জোরাল বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, বিস্ফোরণে মারা গিয়েছেন অন্তত ২০ জন। আহতের সংখ্যা অন্তত ১২। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েন বলেছেন, যদি রাশিয়া ইউক্রেনে তাদের লড়াই বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনে কোনো যুদ্ধ থাকবে না।
ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনের এক কমান্ডার এ তথ্য প্রদান করেছেন। ছয় মাস আগে ইউক্রেনে রুশ হামলা শুরু হয়।