আগের থেকে ভালো আছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে তাকে। তিনি কথাও বলতে পারছেন। এমনটাই জানিয়েছেন লেখকের অ্যাজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।
রুশ
‘স্যাটানিক ভার্সেস’ গ্রন্থের জন্য বিশ্বব্যাপী কঠোরভাবে সমালোচিত বিতর্কিত লেখক সালমান রুশদি শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে সাহিত্য বিষয়ক এক অনুষ্ঠানে উপর্যপুরি ছুরিকাঘাতের শিকার হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং আঘাতজনিত কারণে তিনি তার একটি চোখ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন। এমন সময় আচমকা ছুরি দিয়ে আক্রমণ। নিউ ইয়র্কে দুষ্কৃতী-হামলায় গুরুতর আহত হলেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই লেখককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রোববার বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো শনিবার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এটি ইউক্রেনের শস্য রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর।
চার মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। রুশ আগ্রাসনে ইউক্রেনের বিভিন্ন শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কিন্তু এখনো ইউক্রেনকে পুরোপুরি কব্জা করতে পারেনি রুশ সৈন্যদল। এই প্রেক্ষাপটে ইউক্রেনের আরো এক গুরুত্বপূর্ণ শহর দখলের পথে ভ্লাদিমির পুতিনের দেশ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ইভানভ এনটন (৩৫) নামে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার সাহাপুরের নতুন হাট মোড়ে বিদেশিদের জন্য নির্মিত আবাসন গ্রীণসিটি বহুতল ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
দখলকৃত ইউক্রেনিয়ান দুটি শহরে স্থানীয় বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ।