পশ্চিমারা শনিবার দিনের শেষদিকে তাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার ব্যাংকিংখাত পঙ্গু করে দেয়ার জন্য আর্থিক নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর মস্কো ইউক্রেনের ‘সব দিক থেকে’ সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
রুশ
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, দেশটিতে রাশিয়ার আগ্রাসনে তিন শিশুসহ মোট ১৯৮ জন নিহত হয়েছেন।শনিবার এক ফেসবুক বার্তায় এই তথ্য জানান তিনি।
রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। এছাড়া আরো দু’শ’ রুশ সেনাকে বন্দী করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ঘাঁটিতে রুশ সৈন্যরা হামলা চালিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। এছাড়া কিয়েভে গোলা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছে ইউক্রেন। এরপর বৃহস্পতিবার নয়াদিল্লি সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছে। রুশপন্থী বিদ্রোহীদের এ ধরনের হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপট সৃষ্টি করা হচ্ছে।
এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে রুশ বাহিনীর কিছু অংশের প্রত্যাহারের খবরের সত্যতা যাচাই করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।
দক্ষিণ থেকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ক্রাইমিয়া ভূখণ্ড, পূর্ব দিকে রাশিয়ার সাথে ইউক্রেনের সীমান্ত ও উত্তরে রুশ মিত্র বেলারুশে সৈন্য সমাবেশ করেছে রাশিয়ার সামরিক বাহিনী।