রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’ চৌধুরী মাহমুদুননবী ডলারকে সভাপতি এবং আব্দুলাহ হামীমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
র
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে শাখা ছাত্রদল।
দুর্নীতির সুযোগ ক্রমাগত সংকুচিত করে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন বিভাগের উদ্যোগে চারদিনব্যাপী ‘ল’ ফেস্ট ২০২৬’ শুরু হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ওয়েবসাইট চালু করেছে। বিনিয়োগকারী, সাধারণ জনগনের নিকট সহজে তথ্যসেবা পৌছে দিতে নতুন ওয়েসবাইট করা হয়েছে এমনটি জানিয়েছে বিএসইসি।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৫০ জন সদস্য।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সৌদি আরবের বিখ্যাত ইমাম আব্দুর রহমান বিন ফয়সাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ পেয়েছেন মারকায সওতুল ইসলামের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমদাদুল্লাহ।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও গবেষক বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।