রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

রোহিঙ্গা সংকট যত দীর্ঘায়িত হবে, বাংলাদেশে এর মানবিক ও নিরাপত্তাঝুঁকি তত বাড়বে। শুধু মানবিক সহায়তায় এ সংকট সামাল না দিয়ে প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে। এ জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষগুলোকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়ন করা প্রয়োজন।

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনে বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে। যদিও বিল পাশের আগেই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তবে বাবা-মাকে সুরক্ষায় বিলটিকে সাধুবাদ জানিয়েছে সরকারি দল।

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ‘সম্পূর্ণরূপে বন্ধ’ রয়েছে বলে দাবি করেছে ইরান। শুধু তাই নয়, এই জলপথের চারপাশে শিগগিরই একটি নতুন ‘নিয়ন্ত্রিত এলাকা’ বা রেস্ট্রিক্টেড জোন গড়ে তোলার ঘোষণাও দিয়েছে তেহরান।

ঢামেকে আরও এক কারাবন্দীর মৃত্যু

ঢামেকে আরও এক কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম (৫১) নামে আরও এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন।

মারুফার ঝড় থামিয়ে সামারাবিক্রমার বীরত্বে শ্রীলঙ্কার জয়

মারুফার ঝড় থামিয়ে সামারাবিক্রমার বীরত্বে শ্রীলঙ্কার জয়

৪৪ রানেই ৫ উইকেট নেই। ১১৫ রানের লক্ষ্যও তখন শ্রীলঙ্কার জন্য কঠিন হয়ে উঠেছিল। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে। কিন্তু হার্শিতা সামারাবিক্রমার দুর্দান্ত ব্যাটিংয়ে বদলে গেল ম্যাচের চিত্র।

চাপের মুখে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন সামারাবিক্রমা। তার বীরত্বে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ

মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে তৈরি অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির ওপর ভবিষ্যতে কোনো হামলা হলে আরও দ্রুত, শক্তিশালী ও ‘বেদনাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ।

পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা

পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার কিইভে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর তিনি এ কথা বলেন।

পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল

পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল

শুরুতেই ধাক্কা। মাত্র দুই মিনিটের মধ্যে পিছিয়ে পড়া। এরপর দারুণ প্রত্যাবর্তন। কাই হাভার্টজ ও মার্টিন ওদেগোরের গোলে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে আর্সেনাল।

রোববার এমিরেটস স্টেডিয়ামে জমজমাট লন্ডন ডার্বিতে প্রথমেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৭৭ সেকেন্ডেই মর্গ্যান রজার্সের ভলিতে এগিয়ে যায় সফরকারীরা। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্সেনাল।