লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বশিকপুর ইউনিয়নের কাশিপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজন করেন। দ্রুত তাকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
লক্ষ্মীপুর
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরের দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
লক্ষ্মীপুরের রামগতিতে আরমিনা বেগম (১৯) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। আরমিনা ওই এলাকার আবুল কালামের মেয়ে। সে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
লক্ষ্মীপুরে রেল লাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। রোববার (১৯ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুরে রামগতিতে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বরফ বোঝাই ট্রাক, ট্রলার ও জাল জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা গণঅধিকার পরিষদের ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
লক্ষ্মীপুরের নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার পর থেকে নিখোঁজ ছিলেন।
লক্ষ্মীপুরে ব্যাক্তিগত আক্রোশের জের ধরে রাশেদা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।