পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় নিজ বাড়ির রান্না ঘর থেকে ইঞ্জিনিয়ার শামসুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে হস্তন্তর করা হয়। এর আগে সকালে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ দশজনের মধ্যে আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। এখনও নিখোঁজ আছেন দেড় বছরের শিশু তাসফিয়া।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি বাড়ি থেকে তিন শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা-বরিশাল নৌ-রুটের যাত্রীবাহী বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লঞ্চটির নিচতলায় পেছনের দিকে স্টাফ (গ্রিজার/লস্কর) কেবিন থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নেত্রকোনা পৌর এলাকার নাগড়া বিএডিসি ফার্মের উত্তরে রুহুল আমিনের বাসা থেকে আব্দুল কাইয়ুম (৩৩) ও তার দুই বছরের শিশুপুত্র শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
রাজধানীর গুলশানে সানা রেজওয়ান (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শনিবার ভোরে গুলশান-২-এর ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়ির সামনে থেকে সানার লাশটি উদ্ধার করা হয়।
পাবনা প্রতিনিধি:পাবনা বেড়ায় ইঞ্জিন চালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে কবিরাজ দয়াল প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হবার ২ দিন পর তার মৃতদেহ পাওয়া গেছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকা থেকে নগরবাড়ি নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ঢাকার কামরাঙ্গীরচরের হুজুর ঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে এক নারী ও একশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।সোমবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা এলাকার একটি বাসা থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি শিশু আহত হয়েছে।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৃথকস্থান থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও বার্থা দক্ষিণপাড়া এলাকায় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।