একাদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত ছয়জন সংসদ সদস্য আজ শপথ নিয়েছেন।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বুধবার তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ
নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ক্রিস হিপকিন্স। জ্যাসিন্ডা আর্ডেন অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নেতা হিপকিন্স।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন লুই ইনাসিও 'লুলা' দা সিলভা। ঐতিহাসিক তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে তিনি অতিমাত্রায় বিভক্ত দেশটিতে 'জনগণকে নিয়ে ব্রাজিল পুনঃগঠনের' প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ভারতের হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের সুখবিন্দর সিং সুখু, আর তার ডেপুটি হচ্ছেন বিধানসভার সাবেক বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
পেরুতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দিনা বুলার্তো। বিরোধী দলের নেতৃত্বাধীন কংগ্রেস বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে অপসারণ করার পর নতুন দিনা শপথ গ্রহণ করেন।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
ইসরাইলি এয়ারলাইনগুলো সৌদি আরবের আকাশপথ ব্যবহার করার অনুমোদন পেয়েছে। ইসরাইলি একটি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ খবর প্রকাশ করেছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইমরান খানের পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ ইলাহি। মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতি আরিফ আলভি আইওয়ান-ই-সদরে তাকে শপথ পড়ান।
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা।