বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।রোববার সকাল ১০টা ২৫ মিনিটে অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে যাত্রাবাড়ীর বিভিন্ন রাস্তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়। সেখানে কোনো পুলিশ সদস্যের অবস্থান লক্ষ্য করা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর আফতাব নগরে বিক্ষোভ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। সকাল থেকে চলা এ বিক্ষোভ বিকাল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা।শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় উত্তাল সারা দেশ।
সারা দেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় জমায়েত হয়।
নিজস্ব প্রতিবেদক, যশোর:‘জুলাই গণহত্যা’র প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাচ্যসংঘ যশোর।