কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় উত্তাল সারা দেশ।
সারা দেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় জমায়েত হয়।
নিজস্ব প্রতিবেদক, যশোর:‘জুলাই গণহত্যা’র প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাচ্যসংঘ যশোর।
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়ালিকা লিখন এবং সড়কের উপর বিভিন্ন স্লোগান লিখে কর্মসূচি পালন করেছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন।
শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি ও অবৈধভাবে গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে সব শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিও জানিয়েছেন তারা।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ (বৃহস্পতিবার) ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করবে। সব শ্রেণিপেশার মানুষকে অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
চোখে-মুখে লাল কাপড় বেঁধে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের পক্ষে আন্দোলনে সমন্বয়কদের একাংশের আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ করেছেন তারা।