একাত্তরে মানবাধিকারবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত- শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
শিবির
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহানের আদালত এই আদেশ দেন।
ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস যোগ দেওয়ার পর যেন সবকিছুই বদলে গেছে। টানা দুই জয়ে লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এ পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের দলটি। মিয়ামির আগামী ম্যাচেই অভিষেক হতে পারে মেসি-বুসকেটসের বন্ধু জর্ডি আলবার।
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ে নেমে ভারতকে শুরুতেই চেপে ধরেছে টিম টাইগ্রেস। ইনিংসের পঞ্চম ওভারেই স্বাগতিক পেসার মারুফ আক্তার ফিরিয়েছেন সফরকারীদের ওপেনার প্রিয়া পুনিয়াকে।
প্রবল বৃষ্টির জেরে যমুনা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় ভারতের রাজধানী দিল্লির অসংখ্য সড়ক ভেসে যাওয়ার কারণে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। আর শুরু থেকেই টাইগারদের চাপে রাখার অন্যতম কারিগর আফগান পেসার ফজল হক ফারুকি। তবে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ফেনীতে এক কোচিং সেন্টার থেকে ২৬ শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১এপ্রিল) বিকেলে জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদেরকে আটকের দাবি করেছে তারা।
পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঐ তিন শিক্ষার্থী হলেন লোক প্রশাসন বিভাগের গোলাম রহমান জয়, ইংরেজী বিভাগের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আজিজুল হক।
তিন ম্যাচের সিরিজে সাগরিকার পাড়ে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।