চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূজা দেখতে গিয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শিশুর মরদেহ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ২০ ঘণ্টা পর ফাহিম আলী (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর পাঁচ বছর বয়সী ফাহিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে অর্ণব বিশ্বাস নামে ১৬ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
যমুনা নদী দিয়ে বাংলাদেশ সীমানায় এক ভারতীয় শিশুর (১০) মরদেহ ভেসে এসেছে। পরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে মরদেহ হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশের (নীলফামারী বিজিবি-৫৬) সদস্যরা।
নরসিংদীর পলাশে নিখোঁজের ৪ দিন পর সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাইশা আক্তার। এ ঘটনায় জালাল শেখ (৪৯), স্ত্রী মাহফুজা ও ছেলে বিল্লাল নামে ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি গ্রামে। পলাশে তারা একটি ভাড়া বাসায় থাকতো। নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। শিশুটি ২১ জুন থেকে নিখোঁজ ছিল।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকা থেকে মোবাশ্বির আলী ওরফে রাব্বিল নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে রাবার ড্যামের বারঘোরিয়া প্রান্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোবাশ্বির জেলার শিবগঞ্জ উপজেলার বলিহারপুরের মোজাফ্ফর আলীর ছেলে।
কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৭ জন।
পশ্চিমবঙ্গে পরিত্যক্ত পুকুর থেকে মুখ, হাত এবং পা বাঁধা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের একদিন পর পাবনার আতাইকুলায় সালমান (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় শিশুর চাচাতো ভাই ফয়সালকে (২৩) আটক করেছে পুলিশ।