শিশুর মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় সাপে কাটা শিশুর মৃত্যু

হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় সাপে কাটা শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সিনথিয়া ( ৫) নামের এক শিশু সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত সিনথিয়া ওই উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে। 

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে পুকুরপাড়ে খেলাধুলা করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। 

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে পানিতে ডুবে আফ্রিদি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ানুর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইয়ানুর একই গ্রামের ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।

কালিয়াকৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালিয়াকৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে একটি মৎস্য খামারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহতদের দুই পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।নিহতরা হল কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকার আনন্দ দাসের মেয়ে স্বপ্না দাস (৬) ও একই এলাকার সুজন দাসের মেয়ে রুদেলা দাস (৭)।

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।