ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া বাজার সংলগ্ন রাস্তায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে মো. রিফাত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশুর মৃত্যু
২০২৩ সালের প্রথমার্ধে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় প্রায় ২৮৯ শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক পরিসংখ্যান এ তথ্য জানানো হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পনিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭) নামে দুই শিশুর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ার নির্মাণাধীন ড্রেনে পড়ে সাড়ে তিন বছর বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে।
নোয়াখালীর কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই সহোদর ভাইসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় আট শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
পুকুরের পানিতে ডুবে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।
নেত্রকোণার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বৈরাটি ইউনিয়নে দুই ভাই-বোন এবং আগিয়া ইউনিয়নে এক শিশু পানিতে ডুবে মারা যায়।
বাগেরহাটের মোরেলগঞ্জে সায়েম হাওলাদার নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ঘর সংলগ্ন পুকুরে পাওয়া যায় তার মরদেহ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।