ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
শিশুর
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ। মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ তাদের সাথে দেখা করতে পারবেন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে ১৪ মাস বয়সী ফারজিনা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নোয়াখালী সদর উপজেলায় বিজয় র্যালি করার সময় ট্রাক থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক পিলারের ওপর উঠানামা খেলতে গিয়ে পিলারের উপর থেকে নিচে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় তোয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার (কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক)’র তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। এতে আহত ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে।
ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা সরকার উচ্ছেদের পর থেকে বিভিন্ন সংঘর্ষে ১০ হাজার শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। ভয়েস অব আমেরিকা'র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।