পাঁচ দিন পার করল রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। বেলারুশে দুই রাষ্ট্রপ্রধান আলোচনার টেবিলে বসলেন বটে, তবে সেটা কতটা ফলপ্রসূ হল তা অজানা।
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *
শিয়া
ইউক্রেনের উপর হামলার পর রাশিয়াকে একঘরে করার দাবি তুলেছিল ক্রীড়া দুনিয়া। ওই দাবিকে মান্যতা দিয়ে অবশেষে কড়া পদক্ষেপ নিলো বিশ্ব ফুটবল পরিচালনাকারী সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল পরিচালনাকারী সংস্থা উয়েফা।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের দেখা মিলেছে। ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা। কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়।
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় চারটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে তিনি এসব প্রস্তাব উত্থাপন করেছেন। এদিকে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া বলেছে, এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আবার দু’এক দিনের মধ্যে তারা আলোচনায় বসবে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর রোববার পর্যন্ত দেশটির ৩৫২ বেসামিরক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে।রোববার ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে । ইউক্রেন-বেলারাশ সীমান্তে এই আলোচনা হচ্ছে।
কিয়েভ জানিয়েছে, আলোচনায় তাদের লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সকল রুশ সৈন্য প্রত্যাহার।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বলেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রোববারের লড়াই খুবই কঠিন ছিল বলে জানালো ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে বিবৃতি দিয়ে জানিয়েছে, রোববারের লড়াই ছিল সবচেয়ে কঠিন। আকাশ ও মাটিতে তাদের রাশিয়ার আক্রমণের মোকাবিলা করতে হয়েছে। আর মাটিতে চারদিক থেকে গোলা এসে পড়েছে।
রাশিয়ার বিমান চলাচলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় কমিশন। সেই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম আরটি এবং স্পুৎনিক নিষিদ্ধের ঘোষণাও দিয়েছে কমিশন।
আজ সোমবার চলমান সঙ্ঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে।একটি সূত্র রুশ সংবাদ সংস্থা তাসকে জানায়, সোমবার সকালে বৈঠক শুরু হবে। তবে কোন পর্যায়ে আলোচনা হবে, তা জানা যায়নি।