ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নাগরিকদের রোমানিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ।
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *
শিয়া
দখলদার রাশিয়ান বাহিনী ইউক্রেনের গভীরে প্রবেশ করেছে। প্রাণঘাতি যুদ্ধে তারা কিয়েভের উপকন্ঠে পৌঁছেছে এবং পশ্চিমারা এর জবাবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মস্কোয় একজন সিনিয়র মার্কিন দূতকে বহিস্কারের পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে রাশিয়ার দুই নন্বর কূটনীতিককে বহিস্কারের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানান।
ইউক্রেনে রাশিয়ান সেনা হস্তক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার ‘অনুচিত ও বেআইনি’ আক্রমণ অবসানের আহ্বান জানায় আঙ্কারা।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনে হামলা না চালাতে বুধবার ব্যক্তিগতভাবে ভ্লাদিমির পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণার পরই বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুটিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, তিনি 'যুদ্ধ' করবেন।
প্রস্তুতি শুরু হয়েছিল মাস খানেক আগেই। সামরিক মহড়ার নাম করে বেলারুশে রাশিয়ান সেনার প্রবেশের পরেই আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা বিশ্ব।
রাশিয়ার ৫০ জন সৈন্যকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। সেইসাথে দেশটির চারটি ট্যাঙ্ক ধ্বংস এবং ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করারও কথা বলছে ইউক্রেন। বৃহস্পতিবার লুহানস্ক অঞ্চলে এসব সৈন্যকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয়ার পরপরই ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের দুই অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।