আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোন আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শৃঙ্খলা
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন ঘণ্টার যৌথ টহল চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর ৪৭০ জন সদস্য। শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বালুখালীর ৮ নম্বর (পশ্চিম) ক্যাম্পে যৌথ এই টহল চলে।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: আহসান হাবিব খান বলেছেন, একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার, সেই কাজগুলোই আমরা পরিকল্পিতভাবে করব।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন অধিকাংশ বাসিন্দা। নাড়ির টানে ট্রেন ও বাসে করে ফিরেছেন তারা। বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় এখন প্রায় ফাঁকা ব্যস্ততম এই নগরী।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী রোববার (৩০ এপ্রিল)। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা করা হবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আরও ১১ শিক্ষার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
খাগড়াছড়ির পাঁচ উপজেলায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সড়ক অবরোধ চলছে। ইতোমধ্যে নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা। আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছে এবং রাজপথেই থাকবে।'