চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকায় অবস্থিত প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় মো. ইউসুফ (৬৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শ্রমিক
খাগড়াছড়ি সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনের পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামের এক পরিবহন শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সিলেটে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষে আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে রঞ্জন বাউরী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসুদেব বাউরীর ছেলে।
সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হওয়া আরেক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচংয়ে গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মো. মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকার ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন সড়কে তিন পোশাক শ্রমিক ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর তাদের ওপর এ হামলা চালায় দুর্বৃত্তরা।
আহতরা হলেন করিমন, নবী ও রিফাত। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশের চা-শ্রমিক সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরতে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’।
মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকালে কর্মসূচিতে যোগ দিয়ে সমাবেশের আসন গ্রহণ করেন।