রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে শ্রমিক ও মালিকের উৎপাদন বৃদ্ধিতে নিবেদিত হতে হবে। ‘মহান মে দিবস ২০২১’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
শ্রম
পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ মে) মহান মে দিবস ২০২১ উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
আজ শনিবার (১ মে) মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। ‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে এবারের মে দিবস।
করোনাকালীন সময়ে কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে যশোরে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের একটি বেসরকারি কোম্পানির বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক অসন্তোষের জের ধরে শ্রমিক-পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে।
রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (২৮ মার্চ) রাতের ওই অভিযানে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।
বাংলাদেশের আটটি রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা বা ইপিজেডে শ্রমিকদের জন্য রোববার একটি হেল্পলাইন চালু করেছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বেপজা।
ইবি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রমজীবী শিশুদের নিয়ে ব্যাতিক্রমধর্মী নানা আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
আশুলিয়ার জামগড়া এলাকার একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০ টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বকেয়া বেতন পরিশোধ ও কয়েকটি দাবিতে রাজধানী তেঁজগাওয়ে সড়ক অধরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এসময় সড়কে ত্রীব্র যানযটের সৃষ্টি হয়।