শ্রীলঙ্কার একটি কারাগারে কারারক্ষীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে আট জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
সংঘর্ষ
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অস্বীকার করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমাবেশ ও শোভাযাত্রা করেছেন তার সমর্থকরা। এসময় ট্রাম্প সমর্থকদের সাথে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটানায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
ভারত-পাকিস্তান সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণরেখা। ভারতীয় সেনাবাহিনীর দাবি, বিনা প্ররোচনায় গতকাল জম্মুর পুঞ্চ এবং উত্তর কাশ্মীরের গুরেজ থেকে উরি পর্যন্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনারা।
জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশকারীদের তুমুল গুলি বিনিময় হয়েছে ভারতীয় সেনাদের। এসময় ভারতীয় ৪ সেনা সদস্যসহ ৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে এক সেনা অফিসার, ৩ জওয়ান এবং অনুপ্রবেশকারীদের ৩ জন নিহত হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল হক (৪৮) মারা গেছেন। এ
ঘটনায় আব্দুর রহমান নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উভয় গ্রুপের প্রায় ১২ জন আহত হয়েছেন। আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পাবনা প্রতিনিধি:ঈশ্বরদীতে টেন্ডার নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলার পর যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। এর আগে মৌসুমী ফলের বাগানের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত: ১০জন আহত হয়েছে।
সিলেটে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস নামে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের হয়নি বলে সিলেট রেলওয়ে সূত্রে জানা গেছে।
ঝিনাইদহের কোটচাঁদপুর দু’টি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সংঘর্ষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রাজধানীর ভাটারায় আল মাদরাসাতুল মঈনুল ইসলামের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।