পাবনা প্রতিনিধি: পাবনা মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সরকার ট্রাভেলস মালিক এম এ কাফী সরকার এবং সাধারণ সম্পাদক পদে রাজদুত পরিবহনের মালিক মোমিনুল ইসলাম মমিন নির্বাচিত হয়েছেন।
সভাপতি
বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তৃতীয়বারের মতো সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা।
বেসরকারী টেলিভিশিন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে। ফলে দেশে টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়তি হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারি টেলিভিশন শিল্প।
দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের।রোববার দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমানকে অপহরণের চেষ্টা করেছে কতিপয় অজ্ঞাত ব্যক্তি। গত ১৩ অক্টোবর রাত সোয়া ৯টায় নগরীর পুলিশলাইনস্থ রাজ্জাক প্লাজার লিফটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোমানের মা নাজমা বেগম বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিজামুল হক নিজাম (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে শরীফুল আলম সুমন (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। তারা পরবর্তী ৩ বছর দায়িত্ব পালন করবেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতে দিলীপ ঘোষকে সরিয়ে সাংসদ সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপি-র সভাপতি করা হয়েছে।দিলীপ ঘোষের সভাপতি থাকার মেয়াদ ছিল ২০২৩ পর্যন্ত। কিন্তু তার সভাপতি পদে থাকার মেয়াদ শেষ হওয়ার এক বছর চার মাস তাকে আগেই সরিয়ে দেয়া হলো।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে একদল লোক তুলে নিয়ে গেছে।
পঞ্চগড় প্রতিনিধি: নোমান হাসানকে সভাপতি ও সাদমান সাদিক পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আংশিক কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।