আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ
আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার রাজধানী ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে একযোগে সমাবেশ করবে বিএনপিসহ বিরোধী দল ও জোট। বিএনপি তাদের সাংগঠনিক ১০টি বিভাগীয় শহরেই বড় জমায়েত করার প্রস্তুতি নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। দুপুর দুইটায় নয়াপল্টনে শুরু হবে ঢাকার সমাবেশ হবে।
চলমান যুগপৎ আন্দোলনে ঢাকাসহ বিভাগীয় সদরে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ ১০টি সাংগঠনিক বিভাগীয় সদরগুলোতে এ ঘোষিত কর্মসূচি পালিত হবে।
কুষ্টিয়া প্রতিনিধি: বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয় চত্তরে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সমাবেশের ডাকা দিয়েছে দলটি।
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীর গণসমাবেশ চলছে। এ সমাবেশ থেকে বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
মানুষের মধ্যে আতঙ্ক ছিল সমাবেশ হয় কিনা বা কোনো বিশৃঙ্খলা হয় কিনা। কিন্তু সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।
শনিবার (১০ ডিসেম্বর) বিএনপিকে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সমাবেশের জন্য ২৬ শর্ত বেঁধে দেয়া হয়েছে।
গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপি'র কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন পর্যন্ত কোনো আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।