সমাবেশের জন্য সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি বিকল্প গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে নয়া পল্টনেই বিএনপি সমাবেশ করবে।
সমাবেশ
ঢাকায় বিএনপির ডাকা আগামী ১০ ডিসেম্বর সমাবেশের স্থান নিয়ে সংকটের সমাধান হয়নি। দলটি নয়াপল্টনের বিকল্প হিসেবে আরামবাগ মোড় ব্যবহারের অনুমতি চাইলেও তাতে সম্মতি দেয়নি পুলিশ। তবে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইনি জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা সাফ জানিয়ে দিয়েছি; সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। আমরা সেখানে কোনো প্রোগ্রাম করবো না। সেটা আমাদের স্টান্ড।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার গণসমাবেশ ঘিরে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন প্রস্তুত আছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশের নামে বিএনপি যদি বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা করে এবং জনগণের জানমালের প্রতি হুমকি সৃষ্টি করে তাহলে কোনো ছাড় দেয়া হবে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোহওরাওয়ার্দী উদ্যান চার দিক থেকে ঘেরা একটা খাঁচার মতো সেখানে নেতা-কর্মীরা নিরাপদ মনে করছেন না।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাজশাহীতে বিএনপির গণসমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা আগ থেকে সমাবেশ শুরু হয়েছে।
বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে আজ শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ৮টি শর্তে দলটিকে এই সমাবেশ করতে দেওয়ার অনুমতি দিয়েছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকার পল্টন এলাকায় বিএনপিকে সমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি এখনো দেয়া হয়নি।
খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।