সমুদ্রবন্দর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হচ্ছে, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হচ্ছে, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

 

সমুদ্রবন্দরে নেই সংকেত, জেলেদের সতর্ক থাকার পরামর্শ

সমুদ্রবন্দরে নেই সংকেত, জেলেদের সতর্ক থাকার পরামর্শ

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় সকল সমুদ্রবন্দরকে সব ধরনের সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

মাতারবাড়ি সমুদ্রবন্দর টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

মাতারবাড়ি সমুদ্রবন্দর টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অতিভারি বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অতিভারি বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর থেকে উঠে এখন ভারতের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে দেশে আজ সোমবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।