বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোন ফৌজদারি মামলার মুখোমুখি হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না। এমন বিধান রেখে জাতীয় সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২৩’ পাস হয়েছে।
সরকারি চাকরি
ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে থাকা পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে ৩৫ শতাংশ। চলতি ২০২৩-’২৪ অর্থবছর থেকেই কার্যকর হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো।
সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি। ২০২২ সালের সরকারি কর্মচারীদের যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে প্রশাসনে মোট অনুমোদিত ১৯ লাখ ১৫১টি পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন।
মাঠ পর্যায়ের চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদফতরের তিন লাখ ৫৮ হাজার ১২৫টি শূন্য পদ রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ঊর্ধ্বগতির মধ্যে বাড়ানো হয়েছে সরকারি চাকরিতে আবেদনের ফি।রোববার এক পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
করোনা পরিস্থিততি বিবেচনায় সরকারি চাকরিতে ৩৯ মাস বয়স ছাড় দেয়া হয়েছে। এর ফলে ২০২০ সালের ২৫ মার্চ যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়েছে তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি ৪৪৯ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের।