সরকারি হাসপাতালে নির্ধারিত ডিউটি শেষে নিজ হাসপাতালেই চিকিৎসকরা আলাদা চেম্বার করে রোগী দেখা এবং চিকিৎসকদের ফি নির্ধারণ করা বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
সরকারি হাসপাতাল
বাংলাদেশের সরকারি হাসপাতালের ডাক্তাররা মার্চের ১ তারিখ থেকে নিজ প্রতিষ্ঠানে রোগী দেখতে পারবে। ডাক্তাররা সরকারি হাসপাতালে ডিউটি শেষে ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা পাবে, অর্থাৎ টাকা নিয়ে রোগী দেখতে পারবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারি হাসপাতালগুলোকে চিকিৎসা সেবার মান অনুযায়ী শ্রেণিভূক্তকরণসহ সঠিক ফি নির্ধারণ করছে সরকার।
করোনাভাইরাসের কারণে দেশের অনেক বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে। তাই দেশের সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।