যুক্তরাষ্ট্র বুধবার রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে ৪০ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছে।
সহায়তা
ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ইরান বাংলাদেশকে সমর্থন করবে।
ইউক্রেনকে আরো অতিরিক্ত ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা হিসেবে ৬০ কোটি ডলারের নতুন একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে।
রুশ সেনার হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় ২৩০ কোটি পাউন্ড বা ২১ হাজার ৬০০ কোটি টাকার সামরিক ও আর্থিক সহায়তা করেছে ব্রিটেন। কিন্তু এখন অর্থসঙ্কটের কারণে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সাহায্যে বন্ধ করতে পারে ব্রিটেন।
যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেনের সামরিক সহায়তার অংশ হিসেবে ৩০০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিতে যাচ্ছে। ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন কালে এমন ঘোষণা দেয়া হচ্ছে। ছয় মাসের ইউক্রেন যুদ্ধে এটি হবে এখন পর্যন্ত সর্বোচ্চ একক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তি বাংলাদেশের নৌপথ ব্যবস্থাপনার উন্নতি ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার চারটি নতুন হিমারস নির্ভুল রকেট সিস্টেমসহ ইউক্রেনকে আরো ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় স্বাক্ষর করেছে।
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ জে মঙ্গলবার ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে এবং সেগুলো আফগান সরকারের কাছে হস্তান্তর করবে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার জন্য গুরুত্বপূর্ণ ত্রাণ বিতরণের জন্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ২ দশমিক ৩ কোটি টাকা প্রদান করছে।